বদলগাছীতে বৃহস্পতিবারের হরতাল প্রত্যাহার
সাভারে ভবন ধসের ঘটনায় বৃহস্পতিবার নওগাঁর বদলগাছী উপজেলায় ডাকা সকাল-সন্ধ্যার হরতাল প্রত্যাহারের ঘোষণা দিয়েছে ১৮ দলীয় জোট।
বুধবার হরতাল প্রত্যাহারের এ ঘোষণা দেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম ধলু।
আটক স্থানীয় বিএনপি নেতাকর্মীদের জামিন নাকচ করার প্রতিবাদে ওই হরতাল আহ্বান করা হয়েছিল।
বুধবার ঢাকার সাভারে একটি নয় তলা ভবন ধসের ঘটনায় শতাধিক শ্রমিকের প্রাণহানি ঘটে।
গত ১৮ মার্চ বিএনপির হরতাল চলাকালে ভাংচুরের ঘটনায় দয়ের করা মামলায় মঙ্গলবার বদলগাছী থানা বিএনপির সাধারণ সম্পাদকসহ ১৯ নেতাকর্মীকে জেল হাজতে পাঠায় আদালত।
