২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাগরে নেমে বিদেশি পর্যটক নিখোঁজ

কক্সবাজারের ইনানীতে সাগরে গোসল করতে নেমে এক বিদেশি পর্যটক নিখোঁজ হয়েছেন।

কক্সবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Apr 2013, 12:42 PM

Updated : 23 Aug 2022, 10:38 AM

বুধবার দুপুরে নিখোঁজ হন পাকিস্তানি বংশোদ্ভুত বৃটিশ নাগরিক ফাহিম শাহজাদ।

কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার বাবুল আকতার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ফাহিম শাহজাদ ঢাকার বনানীর শ্বশুরবাড়িতে বেড়াতে আসেন। মঙ্গলবার তিনি স্ত্রী নুর জাহান এবং আরো দুই আত্মীয়সহ কক্সবাজারে বেড়াতে যান।

তারা শহরের কলাতলী বাসতি বে রিসোর্টে উঠেন। বুধবার দুপুরে ইনানী এলাকায় সাগরে নেমে স্রোতে ভেসে যান ফাহিম।

সহকারি পুলিশ সুপার ছত্রধর ত্রিপুরার নেতৃত্বে ইয়াছির লাইফ গার্ডের কর্মীরা স্পিড বোট নিয়ে উদ্ধার তৎপরতা চালাচ্ছে বলেও তিনি জানান।