২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাদ্রাসাছাত্রীকে উত্ত্যক্ত করার দণ্ড

ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় মাদ্রাসাছাত্রীকে উত্ত্যক্ত করার অভিযোগে এক যুবককে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

ফরিদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Apr 2013, 12:05 PM

Updated : 23 Aug 2022, 10:38 AM

বুধবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও ) মো. সহিদুজ্জামান ওই যুবককে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন।

দণ্ডপ্রাপ্ত মো. জাহাঙ্গীর শেখ (২৫) উপজেলার গুণবহা ইউনিয়নের রেণিনগর গ্রামের সিদ্দিক শেখের ছেলে। তিনি রাজমিস্ত্রির কাজ করেন।

বোয়ালমারী থানার ওসি রুহুল আমিন সাংবাদিকদের বলেন, গুণবহা উমরনগর চন্দনী দাখিল মাদ্রাসার নবম শ্রেণির এক ছাত্রীকে জাহাঙ্গীর দীর্ঘদিন ধরে উত্ত্যক্ত করে আসছিলেন। বুধবার দুপুরেও উত্ত্যক্ত করার পর ওই ছাত্রী পুলিশে অভিযোগ করেন।

তখন পুলিশ গিয়ে তাকে গ্রেপ্তার করে ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করে।

দণ্ড দেয়ার পর তাকে কারাগারে পাঠানো হয় বলে ওসি জানান।