২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চুয়াডাঙ্গায় ট্রেনের ধাক্কায় ভ্যানচালক নিহত

গেইটম্যানের নির্দেশ অমান্য করে রেললাইন পারপার হওয়ার সময় চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলায় ট্রেনের ধাক্কায় এক ভ্যান চালক নিহত হয়েছেন।

চুয়াডাঙ্গা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Apr 2013, 07:48 AM

Updated : 23 Aug 2022, 10:38 AM

মঙ্গলবার মধ্যরাতে উপজেলার বন্ডবিল রেলক্রসিং এলাকায় রকেট মেইল ট্রেনের ধাক্কায় এ দুর্ঘটনা ঘটে। 

নিহত ভ্যানচালক রিপন আলী (৩৩) উপজেলার বারাদি গ্রামের মৃত মানিক মণ্ডলের ছেলে।

পোড়াদহ রেলওয়ে স্টেশন (জিআরপি) থানার  ওসি মোল্লা আফজাল হোসেন সাংবাদিকদের জানান, রাত ১২টার দিকে পার্বতীপুর থেকে খুলনাগামী ২৪ ডাউন রকেট ট্রেনটি ইঞ্জিনচালিত ভ্যানটিকে ধাক্কা দেয়।

“গেইটম্যান ক্রসিংয়ে লোহার খাম্বা ফেলে রাখলেও অসুস্থ্য এক রোগিকে নিয়ে যাওয়ার সময় ভ্যানচালক রিপন গেইট উঁচু করে রেললাইন অতিক্রমের চেষ্টা করেন। তখনি এ দুর্ঘটনা ঘটে,” বলেন তিনি।

তিনি জানান, এতে ঘটনাস্থলেই ভ্যানচালক রিপন মারা যান। আহত হন তার ভাই কফিল উদ্দিন ও শফিউদ্দিন এবং কফিলের ছেলে আল আমিন।

আহতদের আলমডাঙ্গা হারদী হাসপাতালে ভর্তি করা হয়েছে।