২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আদালত প্রাঙ্গণে হাতবোমা বিস্ফোরণ

বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলের ৩৬ ঘণ্টা হরতালের প্রথম দিন ঢাকা মহানগর দায়রা জজ আদালত প্রাঙ্গণ ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কার্যালয়ের সামনে হাতবোমা ফাটানো হয়েছে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Apr 2013, 10:45 AM

Updated : 23 Aug 2022, 10:37 AM

Image
ফাইল ছবি

ফাইল ছবি

এসব ঘটনায় জড়িত সন্দেহে তিনজনকে আটক করেছে পুলিশ।

জজ কোর্টের আইনজীবী মাহবুব হাসান রানা জানান, মঙ্গলবার বিকালে বিচারকদের খাস কামরায় যাওয়ার সিঁড়ির মুখে এ বিস্ফোরণ ঘটানো হয়।

এর পরপরই ঘটনাস্থল থেকে সন্দেহভাজন হিসাবে মো. মিজান নামে ২০ বছর বয়সী এক যুবককে আটক করা হয়। 

মিজান ময়মনসিংহের জামসেদ মণ্ডলের ছেলে, তার বাসা ঢাকার বংশালে।

আদালতে দায়িত্বরত পুলিশের এটিএসআই রফিকুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, আদালত প্রাঙ্গণে বোমা বিস্ফোরণের ঘটনায় কোতোয়ালি থানায় বিস্ফোরক আইনে মামলার প্রস্তুতি চলছে।

এদিকে বিকাল পৌনে ৪টার দিকে জগন্নাথ বিশ্ববিদ্যালয় উপাচার্যের কার্যালয়ের সামনে দুটি হাতবোমা ফাটানো হয়।

পুলিশের কোতোয়ালি জোনের সহকারী কমিশনার জামাল পাশা জানান, এ ঘটনায় কেউ হতাহত হয়নি। ঘটনার পরপরই উপাচার্যের কার্যালয়ের সামনে থেকে তিনজনকে আটক করা হচ্ছে।

তাদের থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জামাল পাশা জানান।

পুরনো খবর:

বংশালে পিকেটারদের হাতবোমায় আহত ২