২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁদপুরে ৭০০ কেজি জাটকা জব্দ

চাঁদপুরের মেঘনা নদীতে দু’টি লঞ্চ থেকে প্রায় সাতশ কেজি জাটকা জব্দ করেছে কোস্টগার্ড।

চাঁদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Apr 2013, 05:23 AM

Updated : 23 Aug 2022, 10:37 AM

সোমবার মধ্যরাতে শহরের বড় স্টেশন মোলহেড এলাকায় মেঘনা নদীতে অভিযান চালিয়ে এসব জাটকা জব্দ করা হয়।

কোস্টগার্ড স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট মো. বদরুদ্দোজা সাংবাদিকদের জানান, দক্ষিণাঞ্চল থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসা এমভি জালাল ও এমভি কর্ণফুলী-১ নামের দু’টি যাত্রীবাহী লঞ্চ থেকে ৭২০ কেজি জাটকা আটক করা হয়।

এ সময় কাউকে আটক করা যায়নি। আটক জাটকা মঙ্গলবার সকালে শহরের বিভিন্ন মাদ্রাসা, এতিমখানা এবং অসহায় লোকজনের মধ্যে বিতরণ করা হয় বলে জানান বদরুদ্দোজা।