২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইলিয়াসকে না পেলে সিলেটে হরতাল

এম ইলিয়াস আলীর সন্ধান ২৯ এপ্রিলের মধ্যে না পেলে ৩০ এপ্রিল সিলেটে হরতালের ঘোষণা দিয়েছে বিএনপি।

সিলেট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Apr 2013, 06:46 PM

Updated : 23 Aug 2022, 10:36 AM

রোববার বিকালে সিলেটের কোর্ট পয়েন্টে ইলিয়াস আলীর সন্ধান দাবিতে মহানগর বিএনপি আয়োজিত সমাবেশ থেকে এই ঘোষণা দেয়া হয়।

সমাবেশে সভাপতির বক্তব্যে সিলেট মহানগর বিএনপির সভাপতি এম এ হক বলেন, “২৯ এপ্রিলের মধ্যে ইলিয়াস আলীকে ফিরিয়ে দেয়া না হলে ৩০ এপ্রিল সিলেট মহানগরীতে সকাল-সন্ধ্যা হরতাল পালন করা হবে।”

এরপরেও তার সন্ধান না পেলে লাগাতার হরতালের হুমকি দেন তিনি।

বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও সিলেট জেলার সভাপতি ইলিয়াস এক বছরের বেশি সময় ধরে নিখোঁজ। বিএনপির দাবি, সরকারি বাহিনী তাকে ধরে নিয়ে গেছে।

সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান হারুন আল রশীদ, কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক সাখাওয়াত হোসেন জীবন, মহানগর বিএনপি নেতা তারেক আহমদ চৌধুরী, নাসিম হোসাইন, ইমদাদ চৌধুরী, আলী আহমদ, হুমায়ুন কবির শাহীন, জিয়াউল গণি আরেফিন জিল্লুর, ছাত্রদল নেতা সাফেক মাহমুদ চৌধুরী।