২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দ্বিতীয় মেয়াদে প্রো-ভিসি হলেন বিএসএমএমইউ

দ্বিতীয়বারের মতো বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) উপ-উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন মাইক্রোবায়োলজি ও ইমিউনোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. রুহুল আমিন মিয়া।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Apr 2013, 03:01 PM

Updated : 23 Aug 2022, 10:36 AM

রোববার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

সিনিয়র সহকারী সচিব মাহফুজা আকতার স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনে বলা হয়, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় আইন ১৯৯৮ (১৯৯৮ সনের ১নং আইন) এর ১৫ ধারা অনুসারে মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলর, বিশ্ববিদ্যালয়ের মাইক্রোবায়োলজি ও ইমিউনোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. রুহুল আমিন মিয়াকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর হিসেবে তিন বছরের জন্য নিয়োগ করেছেন।

এর আগেও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) হিসেবে দায়িত্ব পালন করেছেন অধ্যাপক ডা. মো. রুহুল আমিন মিয়া।