২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শরীয়তপুরে পোশাককর্মী ‘ধর্ষণের’ শিকার

শরীয়তপুরের গোসাইরহাট উপজেলায় এক তৈরি পোশাককর্মীকে ধর্ষণের অভিযোগ করেছে তার স্বজনরা।

শরীয়তপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Apr 2013, 02:19 PM

Updated : 23 Aug 2022, 10:36 AM

শনিবার রাতে কোদালাপুর ইউনিয়নের বকাউলপাড়া গ্রামে এ ঘটনা ঘটে বলে পরিবারের সদস্যরা জানান।

মেয়েটির বাবা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রাতে বাইরে বেরুনোর পর দুর্বৃত্তরা মেয়েটিকে ধরে নিয়ে যায় ।

ইব্রাহীম খাঁ (২৭), সামচু গোলদার (২২) ও সবুজ বকাউল (২২) বাড়ির পাশের বিলে তাকে ধর্ষণ করে।

নির্যাতনের শিকার মেয়েটি বলেন, ইব্রাহীম বিভিন্ন সময় তাকে উত্ত্যক্ত করত। তার প্ররোরচনায় তাকে ধর্ষণ করা হয়েছে।

গোসাইরহাট থানার ওসি শহিদুল ইসলাম বলেন, এ ঘটনায় মামলা করা হবে।

অভিযুক্তদের গ্রেপ্তারে সর্বাত্মক ব্যবস্থা নেয়া হবে।