২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিরাজগঞ্জে বিএনপির হরতাল সোমবার

হরতালের সমর্থনে করা মিছিলে ইটপাটকেল নিক্ষেপের প্রতিবাদে সিরাজগঞ্জে সোমবার আধাবেলা হরতাল ডেকেছে বিএনপি।

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Apr 2013, 01:42 PM

Updated : 23 Aug 2022, 10:36 AM

শনিবার রাতে জেলা বিএনপি সভাপতি ও দলের চেয়ারপারসনের উপদেষ্টা ইকবাল হাসান মাহমুদ টুকু এ ঘোষণা দেন।

দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ কেন্দ্রীয় নেতাদের মুক্তির দাবিতে রাজশাহী বিভাগে রোববার ডাকে বিএনপি।

শনিবার এক সংবাদ সম্মেলনে টুকু বলেন, রোববারের হরতালের সমর্থনে শনিবার বিকালে তার নেতৃত্বে একটি মিছিল বের হলে তাতে আওয়ামী লীগ নেতাকর্মীরা ইটপাটকেল নিক্ষেপ করে।

তাকে হত্যার উদ্দেশ্যে ওই হামলা চালিয়েছে বলে তিনি দাবি করেন।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ইটপাটকেল নিক্ষেপের প্রতিবাদেই সোমবার জেলার প্রতিটি উপজেলায় আধাবেলা হরতাল পালিত হবে।

ইটপাটকেল নিক্ষেপের কথা স্বীকার সদর থানার ওসি রফিকুল ইসলাম খান বলেন, বিএনপি নেতারা সক্রিয় হওয়ায় দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে এসেছে। তবে এই ঘটনায় কেউ হতাহত হয়নি।

মিছিলে হামলার পর বিএনপির বিক্ষুব্ধ নেতাকর্মীরা বেশ কয়েকটি দোকানপাট, একটি আবাসিক হোটেল ও একটি বাড়িতে ঢিল ছোড়ে। পরে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়।