গোপালগঞ্জে ৫ শিবিরকর্মী গ্রেপ্তার
গোপালগঞ্জে নাশকতার পরিকল্পনাকারী সন্দেহে পাঁচ শিবিরকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গোপালগঞ্জ সদর থানার ওসি মো. জাকির হোসেন মোল্লা বলেন, তাদের বিরুদ্ধে নাশকতার পরিকল্পনার অভিযোগ রয়েছে।
শুক্রবার শহরের মিয়াপাড়ার আবুল বাসার লেন থেকে আটক আবুল হায়াতের দেয়া তথ্য অনুযায়ী ওই পাঁচজনকে গ্রেপ্তার করা হয় বলে ওসি জানান।
গ্রেপ্তাররা হলেন কাশিয়ানীর রাজপাট কলেজের একাদশ শ্রেণির ছাত্র সাইফুর রহমান (২০), একই বর্ষের ছাত্র সোহেল শরীফ (১৯), খুলনা ডে-নাইট কলেজের একাদশ শ্রেণির ছাত্র ও গোপালগঞ্জ শহরের মিয়াপাড়ার আবু হোসাইন (২০), স্কুল ছাত্র ও গোপালগঞ্জ শহরতলীর হেমাঙ্গন এলাকার তারিকুল কাজী (১৫) এবং সোনাকুইড় এলাকার অন্তর সিকদার (১৫) ।
