২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রংপুরে মাঠে নেই হরতাল সমর্থকরা

আটক শীর্ষ নেতাদের মুক্তির দাবিতে বিএনপির ডাকা সকাল-সন্ধ্যার হরতালে রংপুরে কঠোর অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

রংপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Apr 2013, 05:26 AM

Updated : 23 Aug 2022, 10:36 AM

রোববার ভোর থেকেই নগরীর গ্র্যান্ড হোটেল মোড়ে বিএনপির কার্যালয় ঘিরে রেখেছে পুলিশ।

সকালে জেলার কোথাও হরতালের সমর্থনে মিছিল বা পিকেটিং করতে দেখা যায়নি।

জেলা বিএনপির আহ্বায়ক মোজাফফর হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "পুলিশ আমাদের কার্যালয় ঘিরে রেখেছে। নেতাকর্মীদেরও মাঠে নামতে দিচ্ছে না। পরিস্থিতি বুঝে আমরা হরতালের সমর্থনে মিছিল করবো।”

রংপুরের অতিরিক্ত পুলিশ সুপার রশিদুল হাসান বলেন, "জানমালের নিরাপত্তার স্বার্থে এবং সব ধরণের ধ্বংসাত্মক কার্যকলাপ ঠেকাতে আমরা কঠোর অবস্থানে রয়েছি।”

সকালে থেকে দূরপাল্লার কোনো বাস ছেড়ে না গেলেও শহরে হালকা যানবাহন চলাচল করছে।

তবে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে। রংপুর রেলস্টেশনের তত্ত্বাবধায়ক মোজাম্মেল হক জানান, সকাল থেকে বেলা ১০টা পর্যন্ত বিভিন্ন রুটের নির্ধারিত চারটি ট্রেন ছেড়ে গেছে।

সকালে দোকানপাট বন্ধ থাকলেও বেলা বাড়ার সঙ্গে তা খুলতে শুরু করেছে।