২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মহাখালীতে দুর্বৃত্তের গুলিতে ২ জন আহত

রাজধানীর মহাখালীর সাততলা বস্তিতে দুর্বৃত্তদের এলোপাতাড়ি গুলিতে দুজন আহত হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Apr 2013, 04:18 AM

Updated : 23 Aug 2022, 10:36 AM

পুলিশ জানায়, শনিবার গভীর রাতে এ ঘটনা ঘটে।

আহত মো. মোজাম্মেল (২৬) ও সুজন (৪০) ওই বস্তির বাসিন্দা।

মোজাম্মেলের ডান পায়ে তিনটি এবং সুজনের ডান পায়ে ও পেটে দুটি গুলি লেগেছে। তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহতদের বরাত দিয়ে ঢাকা মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়ির পরিদর্শক মোজাম্মেল হক জানান, রাতে তিনজন যুবক বস্তিতে ঢুকে সোহেল নামে এক যুবকের খোঁজ করতে থাকে।

সোহেলকে না পেয়ে তারা এলোপাতাড়ি গুলি চালায়। এতে মোজাম্মেল ও সুজন আহত হয়।