রায়পুরে সড়ক দুর্ঘটনায় নিহত ১
লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় বাস ও ট্রলির সংঘর্ষে ট্রলিচালক নিহত হয়েছেন। আহত হন একজন।
শনিবার সকালে রায়পুর-ফরিদঞ্জ সড়কে সিংহেরপুল এলাকায় এ দুর্ঘটনায় নিহত আল আমিন (২৬) চাঁদপুরের চরবয়ানী গ্রামের মাসুম মিয়ার ছেলে।
আহত পথচারী আবু তাহেরকে স্থানীয় ক্লিনিকে ভর্তি করা হয়েছে।
রায়পুর থানার ওসি আবুল কাসেম চৌধুরী বলেন, সকাল সাড়ে ১০টার দিকে আনন্দ পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে ও একটি ট্রলির সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ট্রলিচালক আল আমিন নিহত হন।
পুলিশ বাসটি আটক করেছে।
