২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ক্ষতিগ্রস্ত বিহার-মন্দিরকে আর্থিক সহায়তা

চট্টগ্রাম ও কক্সবাজারে ক্ষতিগ্রস্ত ২৫টি বিহার ও মন্দিরে ২৫ লাখ টাকা অনুদান দিয়েছে একটি বেসরকারি সংগঠন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

কক্সবাজার, প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Apr 2013, 12:54 PM

Updated : 23 Aug 2022, 10:35 AM

শুক্রবার বিকাল ৪টায় কক্সবাজারে আয়োজিত একটি অনুষ্ঠানে এ অনুদান দেয় বেসরকারি সংগঠন রিসসো কোসেই-কাই বাংলাদেশ।

ফেইসবুকে কোরআন অবমাননার অভিযোগে গত বছরের ২৯ সেপ্টেম্বর কক্সবাজারের রামু, উখিয়া, টেকনাফ এবং চট্টগ্রামের পটিয়ায় বৌদ্ধ বিহার এবং হিন্দু মন্দিরে হামলা চালায় দুর্বৃত্তরা।  

ওই হামলায় ক্ষতিগ্রস্ত ২৫টি বিহার ও মন্দিরে এক লাখ টাকা করে অনুদান দেয়া হয়।

বৌদ্ধ ধর্মীয় নেতা ড. ধর্মসেন মহাথেরর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন কক্সবাজারের জেলা প্রশাসক মো. রুহুল আমিন।

সভায় বক্তব্য দেন ইসলামিক ফাউন্ডেশনের কক্সবাজারের উপ-পরিচালক আবু তাহের, রিসসো কোসেই-কাই কর্মকর্তা আশোক বড়ুয়া, দেশপ্রিয় বড়ুয়া, বাদল বড়ুয়া প্রমুখ।