২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘ধর্মের অপব্যাখ্যা দিয়ে ফায়দা হাসিলের চেষ্টা করবেন না’

পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি ধর্মের ‘অপব্যাখ্যাদানকারীদের’ হুঁশিয়ার করে দিয়ে বলেছেন, রাজনৈতিক ফায়দা হাসিলের চেষ্টা করবেন না। এদেশ গণতান্ত্রিক দেশ। এদেশের মানুষ গণতন্ত্রের বাইরে যেতে চায় না।

চাঁদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Apr 2013, 12:32 PM

Updated : 23 Aug 2022, 10:35 AM

তিনি শুক্রবার বিকেলে চাঁদপুর সরকারি মহিলা কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

গত ৬ এপ্রিল মতিঝিলের মহাসমাবেশে হেফাজতে ইসলাম তাদের ১৩ দফা দাবিনামা পেশ করে।

এই ১৩ দফার চতুর্থটি হচ্ছে- ‘ব্যক্তি ও বাকস্বাধীনতার নামে সব বেহায়াপনা, অনাচার, ব্যাভিচার, প্রকাশ্যে নারী-পুরুষের অবাধ বিচরণ, মোমবাতি প্রজ্বালনসহ সব বিজাতীয় সংস্কৃতির অনুপ্রবেশ বন্ধ করা’।

এছাড়া নারী উন্নয়ন নীতি বাতিলের দাবিও রয়েছে তাদের।

Image
File Photo

File Photo

দীপু মনি আরো বলেন, “যারা ধর্মের অপব্যাখ্যা দিয়ে নারীদের ঘরে আটকে রাখতে চায় তাদের বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াবো। কোন কোন মহল নারীদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে। মেয়েদের জন্য আশংকা দেখা দিয়েছে, তাই সজাগ থাকতে হবে। সবাইকে রাজনীতি সচেতন হতে হবে।”

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. ইসমাইল হোসেন, পুলিশ সুপার মো. আমির জাফর, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ওসমান গনি পাটওয়ারী, চাঁদপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মিহির লাল সাহা, চাঁদপুর সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. সাদেকুর রহমান প্রমুখ।

একই দিন পররাষ্ট্র মন্ত্রী চাঁদপুর সরকারি কলেজ ও পুরানবাজার ডিগ্রি কলেজের বার্ষিক ক্রীড়ানুষ্ঠানে যোগ দেন।