২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বেনাপোলে পিস্তল উদ্ধার

যশোরের বেনাপোলের পুটখালি সীমান্ত থেকে দুটি বিদেশি পিস্তল ও চার রাউন্ড গুলি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বেনাপোল, প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Apr 2013, 09:23 AM

Updated : 23 Aug 2022, 10:35 AM

বৃহস্পতিবার রাতে সীমান্তের খলসি বাজারের পশ্চিমপাশে বাওড়ের ধারে এ অভিযান চালানো হয় বলে বিজিবি জানিয়েছে।

খুলনা ২৩ বিজিবি ব্যাটলিয়নের পুটখালী ক্যাম্প কমান্ডার সুবেদার শফিউদ্দিন হাওলাদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গোপন সংবাদ পেয়ে রাত সাড়ে ১১টার দিকে ওখানে বিজিবি অবস্থান নিলে পাচারকারীরা একটি ব্যাগ ফেলে পালিয়ে যায়।

ব্যাগের ভেতর আমেরিকার এবি-৭০ মডেলের দুইটট অত্যাধুনিক পিস্তল ও চার রাউন্ড গুলি পাওয়া যায়, বলেন তিনি।