২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

৪২ স্থানে মানববন্ধনের কর্মসূচি কৃষক সমিতির

ধান, পাটসহ বিভিন্ন ফসল সরাসরি কৃষকের কাছ থেকে কেনা এবং ইউনিয়ন পর্যায়ে সরকারি ক্রয় কেন্দ্র চালুর দাবিতে দেশের ৪২টি স্থানে একসঙ্গে মানববন্ধন করবে বাংলাদেশ কৃষক সমিতি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Apr 2013, 07:11 AM

Updated : 23 Aug 2022, 10:35 AM

সিপিবির সহযোগী এই সংগঠনটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

কৃষক সমিতির অন্য দাবিগুলো হচ্ছে- ফসলের লাভজনক দাম, সার-বীজ-কীটনাশকসহ কৃষি উপকরণের দাম কমানো, পর্যাপ্ত হিমাগার, বিএডিসিকে সচল করা ও শস্য বীমা চালু ইত্যাদি।

কৃষক সমিতির সাধারণ সম্পাদক কাজী সাজ্জাদ জহির চন্দন বলেন, “তেঁতুলিয়া থেকে কক্সবাজার পর্যন্ত দেশের ৪২টি স্থানে বেলা ১২টা থেকে ১টা পর্যন্ত কৃষকবন্ধন হবে।”

যেসব স্থানে মানববন্ধন কর্মসূচি দেয়া হয়েছে, সেগুলো হচ্ছে- পঞ্চগড়ের তেঁতুলিয়া ও বোদা, ঠাকুরগাঁওয়ের সদর উপজেলা ও খোঁচাবাড়ি, দিনাজপুরের বীরগঞ্জ, কাহারোল, দশমাইল ও ফুলবাড়ী, নীলফামারীর সৈয়দপুর, রংপুরের সদর উপজেলা, পাগলা পীর, মিঠাপুকুর ও পীরগঞ্জ, গাইবান্ধার সদর ও গোবিন্দগঞ্জ, বগুড়া জেলা সদর, মোকামতলা ও শেরপুর, সিরাজগঞ্জের চান্দাইকোনা, ভুইয়াগাতি, কড্ডার মোড়, গাজীপুরের এলেঙ্গা, টাঙ্গাইল বাইপাস, কালিয়াকৈর ও গাজীপুর চৌরাস্তা, ঢাকার সাভারের জিরানী বাজার ও জাতীয় প্রেসক্লাব, নারায়ণগঞ্জের কাঁচপুর ও সোনারগাঁও, মুন্সিগঞ্জের গজারিয়া, কুমিল্লার দাউদকান্দি, চান্দিনা ও কুমিল্লা দক্ষিণ, চট্রগ্রামের মিরসরাই, সীতাকুণ্ড, চট্রগ্রাম শহর, পটিয়া, চন্দনাইশ ও সাতকানিয়া এবং কক্সবাজারের চকরিয়া।