২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পিস্তল চুরি: শ্রীপুর থানার এসআই প্রত্যাহার

গাজীপুরের শ্রীপুর থানার পুলিশ কর্মকর্তার পিস্তল চুরির ঘটনায় উপ-পরিদর্শক আপন কুমার মজুমদারকে বৃহস্পতিবার প্রত্যাহার করা হয়েছে।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Apr 2013, 04:13 PM

Updated : 23 Aug 2022, 10:35 AM

গত মঙ্গলবার সকাল ৯ টার দিকে আপন কুমার মজুমদারের বাসা থেকে চুরি হওয়া পিস্তলটি তিন দিনেও উদ্ধার করা যায়নি। তবে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমির হোসেন জানান, শ্রীপুর মডেল থানার উক্ত কর্মকর্তা সপরিবারে উপজেলার সাব-রেজিস্ট্রার অফিসের পাশে তাজউদ্দিনের বাড়িতে বসবাস করতেন। মঙ্গলবার তার ঘর থেকে অজ্ঞাত কেউ ওয়ার্ডরোবে থাকা গুলিভর্তি পিস্তল, একটি ডিজিটাল ক্যামেরা, নগদ দুই হাজার টাকা এবং একটি স্বর্ণের চেইন চুরি করে নিয়ে যায়।

ওই ঘটনায় গাজীপুরের পুলিশ সুপার মো. আবদুল বাতেন বৃহস্পতিবার উপ-পরিদর্শক (এস.আই) আপন কুমার মজুমদারকে প্রত্যাহার করে তাকে গাজীপুর পুলিশ লাইনে নিয়ে আসা হয়।