২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খাগড়াছড়ি-চট্টগ্রাম সড়কে ৮ ঘন্টা যানচলাচল বন্ধ 

খাগড়াছড়ি-চট্টগ্রাম মহাসড়কের মানিকছড়ি উপজেলার গোদারপাড় এলাকায় বৃহস্পতিবার ভোররাতে বেইলি ব্রিজের পাটাতন খুলে গেলে ওই সড়কে ৮ ঘন্টা যান চলাচল বন্ধ থাকে । এতে চরম দুর্ভোগে পড়েন যাত্রীরা।

খাগড়াছড়ি প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Apr 2013, 03:43 PM

Updated : 23 Aug 2022, 10:35 AM

পরে মানিকছড়ি সড়ক ও জনপথ বিভাগ সেতু মেরামতের পর দুপুর সাড়ে ১২টায় যানচলাচল স্বাভাবিক হয়।

আটকেপড়া গাড়িচালক ও যাত্রীরা ক্ষোভ প্রকাশ করে বলেন, প্রতিদিন শত শত যানবাহন ঝুকি নিয়ে এ সব সেতু দিয়ে চলাচল করে থাকে । প্রতিনিয়ত এ সব ব্রিজে যানবাহন আটকে গিয়ে ঘন্টার পর ঘন্টা সড়ক যোগাযোগ বন্ধ থাকলেও দীর্ঘস্থায়ী সমাধানে এগিয়ে আসছেনা কর্তৃপক্ষ ।

মানিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কেশব চক্রবর্তী জানান, দুর্ঘটনার খবর পাওয়ার পরই ওই এলাকার সার্বিক নিরাপত্তা নিশ্চিতসহ যাত্রীদের সুবিধার জন্য উভয় দিকের গাড়ীতে যাত্রী পরিবর্তন করে দুর্ভোগ কিছুটা কমানো হয়েছে।