২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঝড়ে ভেঙে পড়ল ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র

বরগুনায় কোটি টাকা ব্যয়ে নির্মাণাধীন একটি ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র কালবৈশাখী ঝড়ে ভেঙে গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বরগুনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Apr 2013, 03:03 PM

Updated : 25 Apr 2022, 06:37 PM

মঙ্গলবারের ঝড়ে ভবনটির কাঠামোর ওপর গাছের একটি ডাল পড়লে এর একাংশ ক্ষতিগ্রস্ত হয়।

প্রায় দুই কোটি টাকা ব্যয়ে আশ্রয়কেন্দ্রটির মূল কাঠামো নির্মাণ শেষ হলেও কাজের নিম্নমান নিয়ে স্থানীয়দের অভিযোগ রয়েছে।    

ভবনটিতে শিগগিরই বিদ্যালয়ের কাজ শুরু হওয়ার কথা ছিল জানিয়ে বৈঠাকাটা সরকারি  প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুলতানা রাজিয়া বলেন, “সবে মাত্র শেষ হল ভবন নির্মাণের কাজ, এরই মধ্যে তিন তলার ছাদ চুইয়ে পড়ছে বৃষ্টির পানি।”

বিশ্ব ব্যাংকের সহযোগিতায় ইসিআরআরপি-২০০৭ প্রকল্পের আওতায় ২০১১ সালে বৈঠাকাটা সরকারি প্রাথমিক বিদ্যালয় কাম ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্র নামের এই ভবনটির কাজ নেয় মেসার্স জেঅ্যান্ডসি নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান।

বরগুনার স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) নির্বাহী প্রকৌশলী শাহেদুর রহিম বলেন, ওই ভবনটির কিছু কিছু অংশের কাজ নিম্নমানের হওয়ায় তা ভেঙে নতুন করে করার জন্য সংশ্লিষ্ট ঠিকাদারকে আগেই বলা হয়েছিল। কিন্তু তিনি তা করেননি।

এসব ‘অনিয়মের’ কারণে ওই ঠিকাদারের কোনো অর্থ ছাড় করা হবে না বলেও জানান এই কর্মকর্তা।