রায়গঞ্জে ট্রাক খাদে পড়ে ব্যবসায়ী নিহত
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় ট্রাক খাদে পড়ে এক ব্যবসায়ী নিহত হয়েছেন।
নিহত আমজাদ হোসেন (৫২) বগুড়ার কাফুরা গ্রামের মৃত আবুল কাশেমের ছেলে। তিনি পিঁয়াজের ব্যবসা করতেন।
হাটিকুমরুল হাইওয়ে থানার এসআই দুরুল হুদা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রাতে পাবনার আতাইকুলা থেকে ট্রাকে পিঁয়াজ নিয়ে বগুড়া যাচ্ছিল আমজাদ।
পথে কামালের চকে চালক নিয়ন্ত্রণ হারালে ট্রাকটি রাস্তার পাশে খাদে পড়ে যায়। এ সময় বস্তার নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান তিনি।
এ ঘটনায় মামলা হয়েছে।
