২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টেকনাফে ইয়াবাসহ যুবক আটক

কক্সবাজারে টেকনাফে প্রায় ১০ হাজার ইয়াবাসহ এক যুবককে আটক করেছে বিজিবি।

কক্সবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Apr 2013, 08:30 AM

Updated : 23 Aug 2022, 10:35 AM

বৃহস্পতিবার ভোর সাড়ে ৪ টার দিকে টেকনাফ সদর ইউনিয়নের বড় হাবিরপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

আটক মোহাম্মদ সিদ্দিক (৩০) ওই এলাকার আমির আলীর ছেলে।

বিজিবি  টেকনাফ ৪২ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল জাহিদ হাসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, গোপন খবর পেয়ে বড় হাবিরপাড়ায় অভিযান চালিয়ে ৯ হাজার ৮৭০ ইয়াবাসহ মোহাম্মদ সিদ্দিককে আটক করা হয়।

সিদ্দিককে টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে বলে তিনি জানান।