২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শ্রীমঙ্গলে কলেজ ছাত্রীর আত্মহত্যা

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার সাতগাও চা বাগানে এক কলেজ ছাত্রী গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে।

মৌলভীবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Apr 2013, 03:24 PM

Updated : 23 Aug 2022, 10:34 AM

বুধবার পুলিশ কলেজ ছাত্রী সুচিত্রা রায়ের (১৯) লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

এই চা বাগানের শ্রমিক কলোনীর লক্ষী চরণ রায়ের মেয়ে সুচিত্রা।

শ্রীমঙ্গল থানার উপ-পরিদর্শক (এসআই) শেখ মইনুল ইসলাম জানান, সকালে নিজ ঘরের একটি কক্ষে ঝুলন্ত অবস্থায় সুচিত্রার লাশ পাওয়া যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। 

বাবা লক্ষী চরণ রায় বলেন, সুচিত্রা শ্রীমঙ্গল সরকারী কলেজের একাদশ শ্রেণীর ছাত্রী। কী কারণে সে আত্মহত্যা করেছে এ ব্যাপারে তিনি কিছু জানেন না।

এসআই মইনুল বলেন, “গলায় ফাঁস লাগিয়ে সুচিত্রা আত্মহত্যা করেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।তবে কী কারণে সে আত্মহত্যা করেছে বা  কেউ তাকে হত্যা করেছে কি না লাশের ময়নাতদন্তের পরই তা জানা যাবে।”

এ ব্যাপারে শ্রীমঙ্গল থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে বলে এই পুলিশ কর্মকর্তা জানান।