চাঁদপুরে ফায়ার সার্ভিস কর্মীদের উপর হামলা
চাঁদপুরের মহামায়া বাজারে আগুন নেভাতে গিয়ে দুর্বৃত্তদের হামলায় নয়জন ফায়ার সার্ভিস কর্মী আহত হয়েছেন।
মঙ্গলবার মধ্যরাতে হামলাকারীরা ফায়ার সার্ভিসের একটি গাড়িতে ব্যাপক ভাঙচুর চালায়।
আহতদের মধ্যে চাঁদপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার ফরিদ আহমেদ, ফায়ারম্যান খোকন মজুমদার, রহমত উল্লাহ ও আরশাদ উল্লাহকে চাঁদপুর সরকারি জেনারেল ভর্তি করা হয়েছে।
ফরিদ আহমেদ জানান, রাত সাড়ে ১০টায় আগুন লাগার সংবাদ পেয়ে তার দল ঘটনাস্থলে পৌঁছলে বিনাকারণে একদল লোক তাদের উপর হামলা করে। এ সময় তাদের গাড়িতে ভাঙচুর চালানো হয়। পরে পুলিশ গিয়ে তাদের উদ্ধার করে।
চাঁদপুর সদর মডেল থানার ওসি মাহবুব মোরশেদ বলেন, এ ঘটনায় বুধবার দুপুরে চাঁদপুর সদর মডেল থানায় ২৭ জনকে আসমি করে একটি মামলা দায়ের করা হয়েছে। জড়িতদের আটকের চেষ্টা চলছে।
