২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নারায়ণগঞ্জ শহরে শিবিরের ঝটিকা মিছিল

ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি দেলাওয়ার হোসেনের মুক্তির দাবিতে ঝটিকা মিছিল ও সমাবেশ করেছে সংগঠনের নারায়ণগঞ্জ মহানগর শাখা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Apr 2013, 02:13 PM

Updated : 23 Aug 2022, 10:34 AM

বুধবার সকাল ১০টায় শহরের চাষাঢ়া থেকে মিছিলটি বের হয়ে মিশনপাড়া মোড়ে এসে শেষ হয়। পরে সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশ করে নেতাকর্মীরা। 

মিছিলে শিবিরের শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন। মিছিল থেকে কোনো ধরনের হামলা বা ভাংচুরের খবর পাওয়া যায়নি।

সমাবেশ শেষে দ্রুত নেতাকর্মীরা সটকে পড়েন।

বন্দর উপজেলার লাঙ্গলবন্দে ব্রহ্মপুত্র নদে মহাঅষ্টমী পূণ্যস্নান উপলক্ষ্যে পূণ্যার্থীদের নিরাপত্তা নিশ্চিতে পুলিশ ব্যস্ত থাকায় এই সুযোগ শিবির শহরে মিছিল বের করে।

নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মঞ্জুর কাদের জানান, সংগঠনের কেন্দ্রীয় সভাপতির মুক্তির দাবিতে শিবিরের নেতাকর্মীরা শহরে মিছিল-সমাবেশ করে।