২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজশাহীতে মিছিল থেকে ২ শিবির নেতা গ্রেপ্তার

রাজশাহীতে ঝটিকা মিছিল থেকে ছাত্রশিবিরের দুই নেতাকে গ্রেপ্তার করেছে র‌্যাব। সংগঠনের কেন্দ্রীয় সভাপতি দেলাওয়ার হোসেনকে দ্বিতীয় দফায় রিমান্ডে নেয়ার প্রতিবাদে তারা এ ঝটিকা মিছিল বের করে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

রাজশাহী অফিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Apr 2013, 01:27 PM

Updated : 23 Aug 2022, 10:34 AM

রাজশাহী র‌্যাবের মিডিয়া সেলের কর্মকর্তা অতিরিক্ত পুলিশ সুপার শম্পা ইয়াসমিন বলেন,  বুধবার বেলা ১২টার দিকে নগরীর কাদিরগঞ্জ এলাকায় সমবেত হয়ে শিবিরের নেতাকর্মীরা ঝটিকা মিছিল বের করে নাশকতা চালানোর চেষ্টা করে।

এসময় র‌্যাব সদস্যরা তাদের ধাওয়া করে আতিকুর রহমান (২৫) ও হাসিবুল আলম (২৭) নামের দুই শিবির নেতাকে আটক করে।

পরে তাদের র‌্যাব-৫ এর সদরদপ্তরে নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ শেষে নগরীর বোয়ালিয়া মডেল থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়।