২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজশাহীতে ছুরিকাঘাত করে ছিনতাই

রাজশাহী মহানগরীতে দুই ব্যবসায়ীকে ছুরিকাঘাত করে ‘২৫ লাখ টাকা’ ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা।

রাজশাহী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Apr 2013, 01:22 PM

Updated : 23 Aug 2022, 10:34 AM

বুধবার নওদাপাড়া পোস্টাল একাডেমির সামনে এ হামলায় আহত কামাল হোসেন (৪০) ও মনসুর রহমানকে (৪৩) রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এদের দুজনের বাড়ি মোহনপুর উপজেলায়।

শাহমখদুম থানার ওসি আফজাল হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, কেউ থানায় অভিযোগ না করলেও পুলিশ জড়িতদের খুঁজে বের করার চেষ্টা করছে।

আহত কামাল হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তারা রংপুর থেকে পান বিক্রির ২৫ লাখ টাকা নিয়ে বাড়ি ফিরছিলেন। ভোরে রাজশাহী বাস টার্মিনাল থেকে সিএনজিচালিত অটোরিকশাযোগে মোহনপুর যাওয়ার পথে ছিনতাইয়ের শিকার হন।

তিনি আরো বলেন, ছিনতাইকারীদের বাধার মুখে চালক গাড়ি থামায়। এসময় ছিনতাইকারীরা তাদের ছুরিকাঘাত করে টাকার ব্যাগ নিয়ে যায়।