খুলনায় স্কুল ছাত্র খুন
খুলনার দিঘলিয়া উপজেলায় এক স্কুল ছাত্র খুন হয়েছে।
বুধবার সকালে উপজেলার দেয়াড়া সুগন্ধি গ্রামের কবরখানার পাশ থেকে পুলিশ তার লাশ উদ্ধার করে।
পরিবারের সদস্যদের বরাত দিয়ে দিঘলিয়া থানার ওসি মো. রোকনুজ্জামান বলেন, মঙ্গলবার বিকাল ৪টার দিকে এক সহপাঠীর সঙ্গে তারা মোটরসাইকেল নিয়ে বাড়ি থেকে বের হয়।
এলাকাবাসীর ধারণা, তাকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। মোটরসাইকেলটি পাওয়া যায়নি।
ওসি আরো বলেন, পূর্ব শত্রুতার জের ধরে পরিচিত কেউ তারা সরদারকে খুন করেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
তার বাবা আব্দুর রাজ্জাক সরদার বাদী হয়ে দিঘলিয়া থানায় মামলা দায়ের করেছেন।
