চাচাকে কুপিয়ে খুন করেছে ‘ভাতিজা’
জমি নিয়ে বিরোধের জেরে ফরিদপুরের সদরপুর উপজেলায় চাচাকে কুপিয়ে খুন করার অভিযোগ উঠেছে ভাতিজার বিরুদ্ধে।
মনিরউদ্দিন দৈনিক ভোরের ডাক পত্রিকার সদরপুর প্রতিনিধি আবুল বাশারের বাবা।
আবুল বাশার বলেন, বাড়ির পাশের জমিতে পাটবীজ বোনার সময় চাচাতো ভাই আতিয়ার শেখের সঙ্গে তার বাবা মনিরউদ্দিনের জমির আইল নিয়ে কথা কাটাকাটি হয়।
এক পর্যায়ে আতিয়ার হাতের কোদাল দিয়ে তার বাবার মাথায় কোপ দেয়। ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর তার মৃত্যু হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সদরপুর থানার ওসি মোহাম্মদ আলী বিশ্বাস বলেন, এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে।
