২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খাগড়াছড়িতে জেএসএস কর্মী খুন

খাগড়াছড়িতে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (জেএসএস) মানবেন্দ্র নারায়ণ লারমা (এম এন লারমা) গ্রুপের এক কর্মীকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।

খাগড়াছড়ি প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Apr 2013, 08:51 AM

Updated : 23 Aug 2022, 10:34 AM

নিহত শান্তিমনি চাকমা (৩২) খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার মেরুং ইউনিয়নের পান্নাচন্দ্র কার্বারী পাড়ার বাসিন্দা।

বুধবার ভোরে নিজ বাড়িতে তাকে হত্যা করা হয় বলে পুলিশ জানায়।

দীঘিনালা থানার ওসি শাহাদাত হোসেন বলেন, “এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে তাকে হত্যা করা হয়ে থাকতে পারে।”

ময়নাতদন্তে জন্য লাশ জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে  বলে জানান তিনি।