নতুন উদ্ধারকারী জাহাজ নির্ভীক ও প্রত্যয়
দুর্ঘটনা কবলিত নৌযান উদ্ধার কাজের জন্য দক্ষিণ কোরিয়া থেকে দুইটি জাহাজ এনেছে বিআইব্লিউটিএ।
নির্ভীক ও প্রত্যয় নামের জাহাজ দুটির মিলিত ক্ষমতা ৫০০ মেট্রিক টন।
সোমবার রাতে জাহাজ দুটি নারায়ণগঞ্জ নগরীর শীতলক্ষ্যা নদীর জেটিতে এসে পৌঁছায় বলে জানান বিআইডব্লিউটিএ নারায়ণগঞ্জ নদীবন্দরের যুগ্ম পরিচালক আলমগীর কবির।
প্রায় ৩৮ বছর পর বিআইব্লিউটিএ’র বহরে নতুন এ দুটি উদ্ধারকারী জাহাজ যুক্ত হল।
এছাড়া দক্ষিণ কোরিয়া থেকে দুটি টাগবোটও আমদারি করা হয় বলে তিনি জানান।
আলমগীর কবির আরো বলেন, এর আগে ১৯৭৪ সালে হামজা ও রুস্তম নামে দু’টি জাহাজ আনা হয়। ওই দুটির প্রতিটির ক্ষমতা ছিল ৬০ টন। এরপর আর কোনো উদ্ধারকারী জাহাজ কেনা হয়নি।
তিনি বলেন, নির্ভীক ও প্রত্যয় নারায়ণগঞ্জ ও বরিশালে রাখা হবে। আর হামজা ও রুস্তম থাকবে মাওয়া ও চাঁদপুরে।
