২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ত্বকীর হত্যাকারীদের গ্রেপ্তার দাবিতে মানববন্ধন ২০এপ্রিল

নারায়ণগঞ্জে মেধাবী ছাত্র তানভীর মুহাম্মদ ত্বকী হত্যায় জড়িতদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে আগামী ২০ এপ্রিল শহরে মানববন্ধন কর্মসূচি পালন করবে সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Apr 2013, 01:16 PM

Updated : 23 Aug 2022, 10:34 AM

ওইদিন বিকেল সাড়ে ৪টায় শহরের চাষাঢ়া শহীদ মিনার থেকে নিতাইগঞ্জের নগর ভবন পর্যন্ত দীর্ঘ এ মানববন্ধন রচনা করা হবে।

এই কর্মসূচি সফল করতে মঙ্গলবার বিকালে শহরে ব্যাপক গণসংযোগ করে সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চ। নগর ভবনের সামনে বিকেল ৪টায় লিফলেট বিতরণের মাধ্যমে গণসংযোগ শুরু করেন সিটি মেয়র সেলিনা হায়াত আইভী। এসময় ত্বকীর বাবা রফিউর রাব্বিসহ ত্বকী মঞ্চের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোট নেতা রফিউর রাব্বির ছেলে ত্বকী গত ৬ মার্চ শায়েস্তা খান সড়কের বাসা থেকে বের হয়ে নিখোঁজ হন। ৮ র্মাচ শহরের চারারগোপের শীতলক্ষ্যা নদী সংলগ্ন খাল থেকে তার লাশ উদ্ধার করা হয়।