নওগাঁয় নৌকাডুবিতে যুবকের মৃত্যু
নওগাঁর ধামইরহাট উপজেলায় আত্রাই নদীতে নৌকাডুবিতে এক যুবকের মৃত্যু হয়েছে।
সোমবার রাতে নৌকাটি ডুবে যায়। মঙ্গলবার সকালে নৌকাসহ আরমানের (১৮) উদ্ধার করা হয়।
আরমান রাঙামাটি লেবুতলা এলাকায় এ দুর্ঘটনায় মৃত আরমান (১৮) রসুলবিল গ্রামের নজিবুর রহমানের ছেলে।
ধামইরহাট থানার ওসি একরামুল হক বলেন, সোমবার আরমান তার দুই বন্ধু রানা (২০) ও শাকিলকে (১৯) নিয়ে ভগবানপুর গ্রামে পহেলা বৈশাখের অনুষ্ঠান দেখতে গিয়েছিল।
রাত ১টার দিকে বাড়ি ফেরার সময় ঝড়বৃষ্টি শুরু হলে তারা তরিঘড়ি করে জেলেদের একটি ডিঙি নৌকায় করে আত্রাই নদী পাড় হওয়ার চেষ্টা করেন। মাঝনদীতে এসে নৌকাটি ডুবে যায়।
এ সময় অন্য দুজন সাঁতরিয়ে তীরে উঠলেও আরমান নৌকাসহ তলিয়ে যান।
