হেফাজতের ১৩ দফা দাবির প্রতিবাদে মানববন্ধন
হেফাজতে ইসলামীর সমাবেশে নারী সাংবাদিকের ওপর হামলা ও ১৩ দফার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ করেছে ফরিদপুরে বিভিন্ন নারী সংগঠন।
এতে জেলার বিভিন্ন নারী সংগঠন ও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেন।
মানববন্ধনে বক্তব্য দেন ফরিদপুর জেলা মহিলা পরিষদের সভানেত্রী অধ্যাপক শিপ্রা রায়, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য রফিকুজ্জামান, ফরিদপুর সদর উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান ঝর্ণা হাসান, অ্যাডভোকেট শিপ্রা গোস্বামী, অধ্যাপক আব্দুল মোতালেব প্রমুখ।
মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল শহরের বিভিন্ন সড়ক ঘুরে জনতা ব্যাংক মোড়ে গিয়ে শেষ হয়।
