২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লালমনিরহাটে ১৪৪ ধারা জারি

লালমনিরহাট পৌরসভার নয়ারহাট বাজার এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়েছে।

লালমনিরহাট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Apr 2013, 03:12 PM

Updated : 23 Aug 2022, 10:33 AM

সোমবার দুপুর ১২টা থেকে রাত ১২টা পর্যন্ত এ আদেশ বলবৎ থাকবে বলে পুলিশ জানিয়েছে।

লালমনিরহাট সদর থানার ওসি জমির উদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন, নয়ারহাট বাজারে  অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং র‌্যাব টহল দিচ্ছে।

তিনি বলেন, লালমনিরহাট পৌরসভার নয়ারহাট বাজারের ১৪২০ সালের টোল আদায়ের জন্য দরপত্র দাখিল নিয়ে দুপক্ষের মধ্যে কথা কাটাকাটি ও ধাওয়া পাল্টা ধাওয়া হয়।

আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় অতিরিক্ত জেলা প্রশাসন ১৪৪ ধারা জারি করেছে।