জামালপুরে দুর্ঘটনায় শিশু নিহত
জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় পিকআপভ্যান চাপায় এক শিশু নিহত হয়েছে।
পাথরের চরে রোববার বিকালে নিহত রুনি বেগম (৭) উপজেলার কুমারের চর গ্রামের নুরুজ্জামানের মেয়ে।
দেওয়ানগঞ্জ থানার ওসি মিজানুর রহমান বরেন, বিকাল সাড়ে ৩টার দিকে দেওয়ানগঞ্জ–সানন্দবাড়ি সড়কে রাস্তা পার হচ্ছিল রুনি।
এ সময় পিকআপভ্যানটির চাপায় রুনি ঘটনাস্থলেই নিহত হয়।
