ঢাবিতে দুই দিনব্যাপী আন্তর্জাতিক সেমিনার
ঢাকা বিশ্ববিদ্যালয়ে সোমবার শুরু হচ্ছে ‘মাওলানা আবুল কালাম আজাদ এবং দক্ষিণ এশিয়ায় অসাম্প্রদায়িকতার সংগ্রাম’ বিষয়ক দুই দিনব্যাপী আন্তর্জাতিক সেমিনার।
শুক্রবার বিশ্ববিদ্যালয়ের পুরাতন সিনেট ভবনে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে এবং ভারতের মাওলানা আবুল কালাম আজাদ ইনস্টিটিউট অব এশিয়ান স্টাডিজ, বাংলাদেশ গবেষণা ও উন্নয়ন কালেকটিভের সহযোগিতায় এই সেমিনার অনুষ্ঠিত হবে।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে পড়েন ইতিহাস বিভাগের অধ্যাপক মিসবাহ কামাল।
তিনি সাংবাদিকদের জানান, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক এই সেমিনারের উদ্বোধন করবেন এবং অধ্যাপক আনিসুজ্জামানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার শওকত আলী।
এছাড়াও দ্বিতীয় দিনে ভারতের মাওলানা আবুল কালাম আজাদ ইনস্টিটিউট অব এশিয়ান স্টাডিজের পরিচালক ড. শ্রীরাধা দত্তের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে থাকবেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু এমপি।
সংবাদ সম্মেলনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক উপস্থিত ছিলেন।
