২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শৈলকুপা থানা বিএনপি নেতা গ্রেপ্তার

ঝিনাইদহের শৈলকুপা থানা বিএনপির সহ সভাপতি আমজাদ হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

ঝিনাইদহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Apr 2013, 11:58 AM

Updated : 25 Apr 2022, 06:35 PM

শুক্রবার ভোরে সাতগাছি গ্রামের বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

শৈলকুপা থানার ওসি আব্দুল বারি জানান, গত ১২ ডিসেম্বর অবরোধ কর্মসূচি পালন কালে শেখপাড়া বাজারে বিএনপি কর্মীরা পুলিশের একটি গাড়িতে আগুন দেয়। ওই ঘটনায় দায়ের হওয়া মামলায় আমজাদ হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে। 

শৈলকুপা থানা বিএনপির সাধারণ সম্পাদক রাকিবুল হাসান দিপু অভিযোগ করেন, পুলিশ রাতে বিএনপি-নেতা কর্মীদের বাড়িতে বাড়িতে হানা দিচ্ছে।  তাদের মাঝে গ্রেপ্তার আতংক দেখা দিয়েছে।