২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পরীক্ষার মধ্যে হরতালের প্রতিবাদে মানববন্ধন

এইচএসসি ও সমমানের পরীক্ষার দিনে হরতাল ডাকার প্রতিবাদে রাজশাহী ও রাজবাড়ীতে মানববন্ধন করেছে শিক্ষার্থীরা।

রাজবাড়ী প্রতিনিধি

রাজশাহী ও

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Apr 2013, 01:59 PM

Updated : 23 Aug 2022, 10:32 AM

বুধবার বিকেল ৪টা থেকে ৫টা পর্যন্ত রাজশাহীর আলুপট্টি মোড়ে পরীক্ষার্থীরা মানববন্ধন করেন। এসময় তারা সব জাতীয় পরীক্ষার দিনে হরতাল না দেয়ার জন্য রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানান।

রাজশাহী নিউ গভর্মেন্টে ডিগ্রি কলেজের পরীক্ষার্থী শামীম হোসেন বলেন, বৃহস্পতিবার সারা দেশে জামায়াত-শিবির হরতাল ডেকেছে। সে কারণে শিক্ষা মন্ত্রণালয় বৃহস্পতিবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা ১৯ এপ্রিল অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে। হরতালের কারণে ১৮ এপ্রিল থেকে টানা দুইদিন ও একদিন বিরতির পরে ২১ এপ্রিল আবার পরীক্ষা রয়েছে।

এতে কঠিন পাঠ্য বিষয়গুলোর পরীক্ষার জন্য প্রস্তুতির সময় পাচ্ছেন না বলে অভিযোগ করেন তিনি।

যোগাযোগ করা হলে, রাজশাহী শিক্ষাবোর্ডের সচিব আবদুর রউফ মিয়া বলেন, একটানা পরীক্ষা দেয়ার বিষয়টি একজন পরীক্ষার্থীর ওপরে বাড়তি চাপ সৃষ্টি করে। এ ধরনের জটিলতা হরতালের কারণে সৃষ্টি হয়েছে।

পরীক্ষার তারিখ শিক্ষা মন্ত্রণালয় থেকে নির্ধারণ করা হয় বলেও জানান তিনি।

এদিকে দুপুর দেড়টায় রাজবাড়ীতে শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি চত্বরে ঘণ্টাব্যাপী মানববন্ধন করে শিক্ষার্থীরা। এ সময় পরীক্ষার্থীরা

১৯ এপ্রিলের পরীক্ষা পেছানোর দাবির পাশাপাশি পরীক্ষার মধ্যে হরতাল না দিতে রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানান।