২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আড়াইহাজারে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

নারায়ণগঞ্জের আড়াইহাজারে ধর্ষণ মামলার পরোয়ানাভুক্ত এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নারায়ণগঞ্জ, প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Apr 2013, 02:25 PM

Updated : 23 Aug 2022, 10:31 AM

নাঈম হাসান (২০) নামের ওই যুবককে রোববার সকালে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন আড়াইহাজার থানার উপ-পরিদর্শক (এসআই) আশরাফুজ্জামান।

গ্রেপ্তার নাঈমের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছে বাদিপক্ষ।

নির্যাতিত মেয়েটির এক স্বজন বলেন, “তার শাস্তি হলে আর কোনো মেয়ের জীবনে এমন আর ঘটবে না।”

  এসআই আশরাফুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, নারী ও শিশু নির্যাতন মামলার ওয়ারেন্ট থাকায় নাঈমকে গ্রেপ্তার করা হয়েছে।