পহেলা বৈশাখ সংবাদপত্রে ছুটি
পহেলা বৈশাখ উপলক্ষে আগামী ১৪ এপ্রিল, রোববার সব সংবাদপত্র অফিস বন্ধ থাকবে। সে কারণে ১৫ এপ্রিল, সোমবার কোনো পত্রিকা প্রকাশিত হবে না।
শনিবার নিউজপেপারস ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (নোয়াব)- এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
