পুলিশের ওপর হামলা: জামায়াত নেতা আটক
রাজশাহীতে রাস্তায় ফেলে পিটিয়ে এক পুলিশ সদস্যকে গুরুতর আহত করার ঘটনায় নাটোর থেকে জামায়াতে ইসলামীর এক নেতাকে আটক করা হয়েছে।
নাটোর জেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি রফিকুল স্থানীয় একটি কলেজের প্রভাষক।
বৃহস্পতিবার সন্ধ্যায় স্থানীয় বাজার থেকে গোয়েন্দা পুলিশ তাকে আটক করে। পরে তাকে রাজশাহীর বোয়ালিয়া মডেল থানায় নিয়ে যাওয়া হয়।
নাটোরের গোয়েন্দা পুলিশের এসআই কৃষ্ণ মোহন রায় জানান, ঘটনার ভিডিও ও স্থির চিত্র দেখে রফিকুলকে সনাক্ত করা হয়েছে।
তার বিরুদ্ধে কাফুরিয়ায় মন্দিরে আগুন দেয়া ও প্রতিমা ভাংচুরের মামলাও রয়েছে।
গত ১ এপ্রিল জামায়াত-শিবির কর্মীরা রাজশাহী শহরের শালবাগান এলাকায় বোয়ালিয়া মডেল থানার এসআই জাহাঙ্গীর আলমের ওপর হামলা চালায়।
তারা ইট ও হেলমেট দিয়ে আঘাত করে জাহাঙ্গীরের মাথা থেঁতলে দেয়। ছিনিয়ে নেয় তার পিস্তল।
ওই রাতেই এসআই নাসিরুল ইসলাম বাদী হয়ে পুলিশের ওপর হামলা ও অস্ত্র ছিনিয়ে নেয়ার ঘটনায় ইসলামী ছাত্রশিবিরের ২৫ নেতাকর্মীর নাম উল্লেখ করে এবং অজ্ঞাত পরিচয় আরো ৩৫ জনকে আসামি করে বোয়ালিয়া মডেল থানায় মামলা করেন।
এ ঘটনায় এর আগে সোহান নামে এক শিবির কর্মীকে আটক করা হয়ে।
