২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাদারীপুরে ৬ ‘ডাকাত’ আটক

মাদারীপুরের শিবচর উপজেলায় ডাকাতির প্রস্তুতিকালে ৬ ব্যক্তিকে আটক করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

মাদারীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Apr 2013, 08:47 AM

Updated : 25 Apr 2022, 06:33 PM

বৃহস্পতিবার গভীর রাতে শিবচরের ঢাকা-খুলনা মহাসড়কের পাঁচ্চর তেলের পাম্পের পিছন থেকে তাদের আটক করা হয়।

শিবচর থানার ওসি মাসুদ খান সাংবাদিকদের জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

“এরা বিভিন্ন মোবাইল ফোনের টাওয়ার ও ব্যাংক ডাকাতির জন্য প্রস্তুতি নিচ্ছিল।”

এ সময় তাদের কাছ থেকে গ্যাস সিলিন্ডারসহ লোহার দরজা কাটার মেশিন, ছেনি, দা-কাস্তে, শাবল, নাট-বল্টু খোলার মেশিনসহ নানা ধরনের জিনিস উদ্ধার করা হয় বলে জানান ওসি।

তিনি জানান, আটক নান্টু শিকদার (৩৭), মাসুক মিয়া (৩০) মো. রোকন ফকির (৩০), হৃদয় মুন্সী (২৮), হেলাল গাজী (২১) ও মো. জামাল সরদারকে ডাকাতির প্রস্তুতির মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হবে।