ফরিদপুরে অস্ত্রসহ দুই যুবক গ্রেপ্তার
ফরিদপুর সদর থেকে অস্ত্রসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে র্যাব।
বৃহস্পতিবার সকালে র্যাব-৮ এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- সদর উপজেলার মাচ্চর ইউনিয়নের কোওরপুরের মো. ইউসুফ শেখের ছেলে সোহেল শেখ (২৪) ও একই ইউনিয়নের জয়দেবপুরের সাকিব শেখের ছেলে সবুজ শেখ (২০) ।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, বুধবার রাত আটটার দিকে র্যাবের একটি দল গোপন সূত্রে খবর পেয়ে সদর উপজেলার ধুলদী রেল সেতু এলাকায় অভিযান চালায়। এ সময় র্যাব সদস্যরা ধাওয়া করে সোহেল ও সবুজকে ধরে ফেলে।একজন পালিয়ে যায়।
তাদের কাছ থেকে জার্মানির তৈরি একটি নাইন এমএম পিস্তল, একটি ম্যাগজিন, এক রাউন্ড গুলি ও একটি স্টিলের পাইপ উদ্ধার করা হয়েছে।
র্যাব-৮ জানায়, গ্রেপ্তারকৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে ছিনতাইয়ের উদ্দেশ্যে সেখানে অবস্থান করছিল বলে জানিয়েছে।
এ ব্যাপারে র্যাব বাদি হয়ে অস্ত্র আইনে একটি মামলা করেছে বলে জানান কতোয়ালী থানার ওসি সৈয়দ মোহসিনুল হক।
তিনি জানান, গ্রেপ্তারকৃতদের পাঁচ দিনের রিমান্ড চেয়ে বৃহস্পতিবার আদালতে হাজির করা হচ্ছে।
