২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাবনায় নছিমন চালককে কুপিয়ে হত্যা

পাবনায় এক নছিমন চালককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

পাবনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Apr 2013, 06:17 AM

Updated : 23 Aug 2022, 10:30 AM

পুলিশ জানায়, বৃহস্পতিবার সকালে পাবনা-নগরবাড়ী মহাসড়কের টিচার্স ট্রেনিং কলেজের পেছনের ডোবা থেকে লাশটি উদ্ধার করা হয়। নছিমনটিও পাশেই পড়ে ছিল।

নিহত মিজানুর রহমান প্রামাণিক (১৫) আটঘরিয়া উপজেলার নগরচাচকিয়া গ্রামের তৈয়ব আলী প্রামানিকের ছেলে।

পাবনা সদর থানার এসআই  জেলকদ হোসেন জানান, বুধবার রাত ১২টার দিকে সাত/আটজনের একটি দল নগরচাচকিয়া থেকে পাবনা যাওয়ার জন্য মিজানের নছিমনটি ভাড়া করেন।

“যাওয়ার পথে যাত্রীবেশী দুর্বৃত্তরা কোন এক সময়  নসিমন চালককে কুপিয়ে হত্যার পর লাশটি ডোবায় ফেলে দেয় বলে পুলিশ ধারণা করছে।”

ময়না তদন্তের জন্য লাশ পাবনা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। সকাল পর্যন্ত এ ব্যাপারে কোনো মামলা হয়নি বলে জানান এসআই জেলকদ।