২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নদী রক্ষা কমিশন বিল সংসদে আসছে

নদীর অবৈধ দখল ও দূষণরোধ, স্বাভাবিক প্রবাহ পুনরুদ্ধার, যথাযথ রক্ষণাবেক্ষণ এবং বহুমাত্রিক ব্যবহার নিশ্চিত করতে ‘জাতীয় নদী রক্ষা কমিশন বিল’ সংসদের আগামী অধিবেশনে উত্থাপন করা হবে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Apr 2013, 06:47 PM

Updated : 23 Aug 2022, 10:29 AM

বুধবার নৌপরিবহন মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত এক সভায় এ সিদ্ধান্ত হয়।

দেশের গুরুত্বপূর্ণ নদ-নদীর নাব্যতা এবং নদীর স্বাভাবিক গতিপ্রবাহ অব্যাহত রাখতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের বিষয়ে পরামর্শ প্রদান, সুপারিশ প্রণয়ন ও বাস্তবায়নের জন্য গঠিত টাস্কফোর্স-এর সভায় এসব সিদ্ধান্ত নেয়া হয় বলে মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

নদীর সীমানা পিলার স্থাপন সংক্রান্ত সার্বিক বিষয়ে আগামী ১৫ দিনের মধ্যে সংশ্লিষ্ট জেলা প্রশাসকদের প্রতিবেদন পেশ করার নির্দেশনা দেয়া হয় সভায়।

সভায় সিদ্ধান্ত হয়, শিল্প প্রতিষ্ঠানে বর্জ্য পরিশোধন প্ল্যান্ট (ইটিপি) স্থাপন নিশ্চিতে পরিবেশ অধিদপ্তর নিয়মিত ও বিশেষ অভিযান পরিচালনা করবে। এ ব্যাপারে কোথাও অনিয়ম দেখা গেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।

টাস্কফোর্সের সভাপতি ও নৌপরিবহণ মন্ত্রী শাজাহান খানের সভাপতিত্বে সভায় ভূমি মন্ত্রী রেজাউল করিম হীরা, সংসদ সদস্য নসরুল হামিদ, সংসদ সদস্য বেগম সানজিদা খানম, মন্ত্রণালয়ের সচিব সৈয়দ মন্জুরুল ইসলামসহ সংশ্লিষ্ট জেলা প্রশাসকরা উপস্থিত ছিলেন।