২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাওয়া-কাওড়াকান্দি রুটে দুর্ঘটনায় নিহত ১

কাওড়াকান্দি-মাওয়া নৌরুটে ট্রলার ও স্পিডবোটের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। আহত হয়ন অন্তত ১০ জন।

মাদারীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Apr 2013, 04:01 PM

Updated : 23 Aug 2022, 10:29 AM

বুধবার বিকালের এ দুর্ঘটনায় নিহত আক্কাস মাদবর শিবচর উপজেলার মাদবরের চর গ্রামের বাসিন্দা।

আহতদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। তাদের নাম তাক্ষণিকভাবে জানাতে পারেনি পুলিশ।

শিবচর থানার ওসি মাসুদ খান বলেন, বিকাল সাড়ে ৪টার দিকে মাদবরের চর এলাকায় কাওড়াকান্দি থেকে ছেড়ে যাওয়া একটি স্পিডবোটের সঙ্গে বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী একটি ট্রলারের সংঘর্ষ হয়।