২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চোরাই রিভলভারসহ দুই যুবক গ্রেপ্তার

ফেনীর পরশুরাম উপজেলায় এক ব্যবসায়ীর চুরি হওয়া একটি রিভলভারসহ দুই যুবকে গ্রেপ্তার করেছে পুলিশ।

ফেনী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Apr 2013, 03:59 PM

Updated : 23 Aug 2022, 10:29 AM

বুধবার রাত ৮টার দিকে মির্জানগর ইউনিয়নের দুর্গাপুর গ্রাম থেকে মোবারক হোসেন মকু (৩৫) ও মো. আবুল হাশেমকে (৩৫) গ্রেপ্তার করা হয়।

এ সময় মকুর ঘর তল্লাশি করে একটি বিদেশি রিভলভার উদ্ধার করা হয় বলে পুলিশ জানিয়েছে।

এরা দুজন যুবলীগকর্মী বলে এলাকাবাসী জানালেও পুলিশ তা নিশ্চিত করতে পারেনি।

পরশুরাম মডেল থানার ওসি আলী আরশাদ বলেন, গত ১৪ মার্চ মির্জানগর ইউনিয়নের ব্যবসায়ী ইশতিয়াক মজিদ সাঈদের ঘর থেকে তার লাইসেন্স করা এই রিভলভারটি চুরি হয়।

১৬ মার্চ তিনি এ দুইজনকে আসামি করে পরশুরাম থানায় একটি চুরির মামলা করেন।

তাদের বিরুদ্ধে চুরির মামলার পাশাপাশি অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে বলে তিনি জানান।

গ্রেপ্তার মোবারক হোসেন মকু দুর্গাপুর গ্রামের সাদেক মজুমদারের ছেলে এবং আবুল হাশেম মির্জানগর গ্রামের সুজা মিয়ার ছেলে।