সিলেটে বৃদ্ধা খুন
সিলেটে পারিবারিক কলহের জেরে এক বৃদ্ধা খুন হয়েছেন|।
বুধবার দুপুর ১২টায় নগরীর আখালিয়ায় এ ঘটনা ঘটে। পুলিশ এ হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে তিনজনকে আটক করেছে|।
নিহত রাণী বেগম (৭৫) আখালিয়া নোয়াপাড়ার আজির উদ্দিনের মেয়ে|।
জালালাবাদ থানার ওসি জামাল উদ্দিন সাংবাদিকদের জানান, পারিবারিক কলহের জের ধরে দুপুরে রাণী বেগমের উপর হামলা চালায় তার ভাইয়ের ছেলে রিপন আহমদ, হেলি বেগম ও তাদের ভাড়াটে আয়েশা বেগমসহ কয়েকজন|।
মারধরের একপর্যায়ে জ্ঞান হারান রাণী বেগম। পরে আশঙ্কাজনক অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন|।
জালালাবাদ থানার ওসি জানান, পুলিশ রিপন আহমদ, হেলি বেগম ও আয়েশা আক্তারকে আটক করেছে|।
এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।
